ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম শুরু করতে দিনাজপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ নামে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর সড়কপথে দিনাজপুরের কর্মসূচিস্থল বলরামপুরে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ পুনঃখননের মাধ্যমে সারাদেশে শুরু হতে যাওয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। ওই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।
দিনাজপুর সফরের অংশ হিসেবে বিকেলে জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করার কথা রয়েছে।
এরপর বিকেল ৫টার দিকে দিনাজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)