ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানির শেয়ার
গত তিন দিন যাবত শেয়ারবাজারে সূচকের দৃশ্যমান উন্নতি হয়েছে। আগের দুই দিনের চেয়ে আজ সূচকের ঊর্ধবগতি বেশি দেখা গেছে। আজ রোববার (২০ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮০টির দর বেড়েছে, যার মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ৭ কোম্পারি শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), প্রাইম ফাইন্যান্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, এসবিএসি ব্যাংক, এসএস স্টিল, ম্যাকসন্স স্পিনিং এবং পিপলস লিজিং। আজ ডিএসইতে এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ থাকায় এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে কেপিসিএলের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে কোম্পানিটির ১৪ লাখ ১৯ হাজার ৮৪৮টি শেয়ার ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৫ লাখ ৪২ হাজার ১৩৩টি শেয়ার ২৪ লাখ ১ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৯০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ২০ লাখ ৫১ হাজার ৩৭টি শেয়ার ৩ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসবিএসি ব্যাংকের ৭০ পয়সা বা ৯.২১ শতাংশ, এসএস স্টিলের ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)