ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন এবং আহত ১৭১ জন। সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। এ মর্মান্তিক ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী তাদের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়-সহ সব শাখা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা-সহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।
সোমবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ