ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দগ্ধদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন।
দগ্ধদের চিকিৎসায় সহযোগিতা করতে পাঁচ সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছায়। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় তাঁরা বার্ন ইনস্টিটিউটে পৌঁছে চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। বর্তমানে তাঁরা দগ্ধদের পর্যবেক্ষণ করছেন এবং সিঙ্গাপুর ও ভারত থেকে আগত চিকিৎসকদের সঙ্গে সমন্বিত চিকিৎসা পরিকল্পনায় কাজ করছেন। পরিস্থিতি পর্যালোচনা শেষে তাঁরা সংবাদ ব্রিফিংও করতে পারেন।
চীনের উহান থার্ড হসপিটাল থেকে আগত এই দলকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স বিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
এদিকে বার্ন ইনস্টিটিউট চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিমান বাহিনী মিলিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রক্ত বা চামড়া দাতার প্রয়োজন নেই। আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণরূপে সরকার বহন করবে।
উল্লেখ্য, ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের কাছে বিধ্বস্ত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিশুসহ বহু মানুষ দগ্ধ হন এবং প্রাণ হারান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত