ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশে ফেরার পথে বিমানবন্দরে প্রাণ গেল ঢাবি অধ্যাপকের
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. জাহাঙ্গীর আলম ৭ম বার্ষিক সম্মেলনে অংশ নিতে দি দায়সুন একাডেমি অব সাইন্সেস (ডিএওএস)-এর আমন্ত্রণে ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সম্মেলন শেষে দেশে ফেরার পথে গত ২৩ জুলাই চীনের কুনমিং বিমানবন্দরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক জাহাঙ্গীর আলম ছিলেন একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন মানুষ। তাঁর মৃত্যুতে জাতি এক গুণী শিক্ষক ও গবেষককে হারালো।” তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি