ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পরিবেশ উপদেষ্টা
'আইন প্রয়োগের মাধ্যমে একদিন আমরা হর্নমুক্ত বাংলাদেশ পাবো'
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রণীত বিধিমালার সঠিক প্রয়োগের মাধ্যমে একদিন আমরা হর্নমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির আওতায় আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন।
পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমন্বিত উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় সব ধরনের উৎস থেকে দূষণ কমানোর বিধান রয়েছে। তবে আমরা প্রথমত হর্ন নিয়ন্ত্রণের মাধ্যমে এই কাজ শুরু করেছি। নতুন বিধিমালায় পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বাংলাদেশে এর আগে এভাবে আইন প্রয়োগ হয়নি। আমরা বিশ্বাস করি, এর ফলে ধীরে ধীরে মানুষের অভ্যাসের পরিবর্তন আসবে।"
তিনি আরও জানান, আগামী ছয় মাসের জন্য নীরব এলাকাগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কীভাবে কাজ করা হবে, তার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি