ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
খসে পড়লো ঢাবির জিয়া হলের ছাদের পলেস্তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের তৃতীয় তলার ওয়াশরুমের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পালি অ্যান্ড বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাকিবের কাছে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সকাল ১০টার দিকে আমি ওয়াশরুমে গোসল করার জন্য ঢুকি। ঢোকার সাথে সাথে হঠাৎ উপর থেকে ছাদের বড় একটি আস্তরণ আমার সামনে খসে পড়ে। এতে অনেক আওয়াজের সৃষ্টি হয়। আচমকা এই ঘটনায় ভয় পেয়ে আমি লাফিয়ে উঠি।"
দুর্ঘটনার বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন বলেন, "বিষয়টি জানার পরপরই আমরা প্রকৌশল বিভাগকে জানিয়েছি। হলের বিভিন্ন সংস্করণ এর কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি। অতিদ্রুত পুরো হল সংস্কার করা হবে।"
উল্লেখ্য, এদিন সকালে ছাদ খসে পড়ার পরে দুপুর ২টার দিকে হল প্রশাসনের উদ্যোগে হলের ঝুঁকিপূর্ণ বাকি অংশগুলোর আস্তরণ ধ্বংস করে দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)