ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
দেশের শেয়ারবাজার স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে। ধারাবাহিক উত্থানের ফলে আজ (২২ জুলাই) গত আট মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ডিএসইর প্রধান সূচক। সূচকের সাথে চমক দেখাচ্ছে বহুজাতিক ৩ কোম্পানির শেয়ার। কোম্পানি ৩টি হলো- আরএকে সিরামিকস, হাইডেলবার্গ সিমেন্ট এবং লিন্ডে বিডি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এই তিন কোম্পানি দর বৃদ্ধিতে শীর্ষ দশের মধ্যে আজ অবস্থান করছে। এইছাড়া দুটি কোম্পানি ছিল বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে। যে কারণে কোম্পানি দুটি বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা যায়। এছাড়া ৩টি কোম্পানিই গত তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।
কোম্পানি ৩টির মধ্যে আজ আরএকে সিরামিকসের শেয়ার দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে কোম্পানিটির ৭ লাখ ৭৩ হাজার ৫৯০টি শেয়ার ১ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৮ টাকা।
আজ ডিএসইতে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৭০ পয়সায়, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৪৩ টাকা ৩০ পয়সা থেকে ২৬৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৯৬ টাকা ২০ পয়সা।
আজ ডিএসইতে লিন্ডে বিডির শেয়ার দর ৬৬ টাকা ৬০ পয়সা বা ৭.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯৩ টাকা ৯০ পয়সায়, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯২০ টাকা ২০ পয়সা থেকে ৯৯৫ টাকায় উঠানামা করে। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭৮৮ টাকা ৬০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)