ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৩ আগস্ট ‘জুলাই সনদ’ নিশ্চিত করার ঘোষণা নাহিদ ইসলামের
আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ওইদিন সবাইকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এই ডাক দেন।
নাহিদ ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের এটিএম তুরাবসহ ১৭ জন শহীদ হয়েছেন। আমরা সেই শহীদদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে এসেছি।" তিনি সিলেটের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, "যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে সিলেট ধারণ করেছে। জনগণের মুক্তির প্রতিটি লড়াইয়ে সিলেট অগ্রগামী ছিল।"
ঐতিহাসিক বঞ্চনার কথা উল্লেখ করে নাহিদ বলেন, "১৯৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সঙ্গে থাকার পক্ষে রায় দিলেও আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। আসামের সঙ্গে এর বহু অংশ জুড়ে দেওয়া হয়। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও সিলেটকে ঠকানো হয়েছে। গ্যাসসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সিলেট তার ন্যায্য হিস্যা পায়নি।"
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, "লন্ডনে বসবাসরত বাঙালিদের অধিকাংশই সিলেটি। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। আমরা তাদের ভোটাধিকারের জন্য লড়ছি এবং বিশ্বাস করি, প্রবাসীরা বাংলাদেশের নীতিনির্ধারণের অংশীদার হবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি