ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে এই সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল থেকেই পদ্মা নদীতে প্রবল বাতাস ও ঢেউ ছিল। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, "পদ্মা উত্তাল এবং বাতাসে তীব্রতা থাকায় বিকেল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।"
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল সচল রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, "বৈরী আবহাওয়ার কারণে নদীতে তীব্র বাতাস ও ঢেউ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই।"
তিনি আরও জানান, বর্তমানে এই নৌপথে ছোট-বড় মোট ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি