ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরেও শিক্ষার্থীরা স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের তিনজন ও শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের দুইজন শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শিক্ষার্থীদের আবেদনের পর অভিযুক্তদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে সাময়িকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত