ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শুরুর কিছুক্ষণ পর সূচকের একটানা পতন ঘটে। কিন্তু এরপর আবারও সূচকের তীর উপরের দিকে উঠলেও আবার একটানা পতন ঘটে। এমতাবস্থায় বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যায়। কিন্তু শেষবেলায় বাজার আবারও ধারাবাহিকভাবে ঘুরে দাঁড়ায়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে।
ডিএসইর বাজার পর্যালোচনায় জানা গেছে, এদিন সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল ব্র্যাক ব্যাংক। এদিন সূচকে ব্যাংকটি একাই ২০.৫৪ পয়েন্ট যোগ করেছে। অর্থাৎ ডিএসইর সূচক উত্থানের ২৮ পয়েন্টের বিপরীতে ব্র্যাক ব্যাংকের অবদানই ছিল ২০.৫৪ পয়েন্ট।
আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৬.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৮০ পয়সায়, যা গত দুই বছরের মধ্যে এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৬৫ টাকা ৭১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৪৪ লাখ ৭১ হাজার ৪২৭টি শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকায় লেনদেন হয়।
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। গত এক মাসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ২০ পয়সা বা ৩৮.৭১ শতাংশ বেড়েছে। গত দুই বছরের মধ্যে সবনিম্ন দর ছিল ৩৫ টাকা ৮০ পয়সা।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির রিজার্ভের পরিমাণ ৫ হাজার ৪২৯ কোটি ৬৬ লাখ টাকা। ব্যাংকটি সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
ব্যাংকটির ১৯০ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি শেয়ারের মধ্যে ৪৬.১৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৩.৭৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ৬.৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি