ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ফিরছে আস্থা, কমছে ফাঁকা বিও অ্যাকাউন্ট
দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীরা এখন বেশ সক্রিয়। ফলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দীর্ঘদিন পতনে থাকাশেয়ারবাজার। গত সপ্তাহে একদিনে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকা, যা প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি বাজার মূলধন ও সূচকও বাড়ছে। শেয়ারবাজারে এই চাঙাভাবের কারণে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও কমছে, যা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার, যা প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। পরের দিন লেনদেন কিছুটা কমলেও তা ৯৫০ কোটি টাকার উপরে ছিল। সপ্তাহের বাকি তিন কার্যদিবসের মধ্যে একদিন ৮০০ কোটির বেশি এবং দুইদিন ৭০০ কোটির ঘর অতিক্রম করে লেনদেন হয়েছে।
শেয়ারবাজারে এই চাঙ্গাভাবের ফলে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। শেয়ারবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে ৩ লাখ ৯০ হাজার ৪৯৭টিতে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৯৪ হাজার ৫৮৩টি। এই চিত্র বাজারের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা ও সক্রিয়তার প্রমাণ।
বিদায়ী সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রধান সূচক ডিএসইএক্স ২৫৯.৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে পৌঁছেছে, যা গত বছরের ৩ অক্টোবরের পর সর্বোচ্চ। বিনিয়োগকারীমুখর ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকায়, যা সপ্তাহ ব্যবধানে ২০ হাজার ৫০৯ কোটি টাকা বেড়েছে।
খাতভিত্তিক লেনদেনে দেখা যায়, গত সপ্তাহে ব্যাংক খাত ঘুরে দাঁড়িয়েছে। এ খাতে দৈনিক গড় লেনদেন ৭৯.১০ শতাংশ বেড়ে ১৬৫ কোটি ৫২ লাখ টাকায় পৌঁছেছে। ওষুধ ও কেমিক্যাল খাতের দৈনিক গড় লেনদেন ৫৩.৩৭ শতাংশ বেড়ে ১৩১ কোটি ৭৩ লাখ টাকায় এবং প্রকৌশল খাতের লেনদেন ১৬.৩৫ শতাংশ বেড়ে ৭৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে চারটিই সবচেয়ে ভালো মানের 'এ' ক্যাটাগরির এবং একটি 'জেড' ক্যাটাগরির কোম্পানি। অন্যদিকে, দাম কমার তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে একটি 'এ' ক্যাটাগরি, তিনটি 'বি' ক্যাটাগরি এবং একটি 'জেড' ক্যাটাগরির কোম্পানি রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)