ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দর বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ১০ কোম্পানি। যে কারণে ওই ১০ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- পিপলস লিজিং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং ফাস ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে পিপলস লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা থেকে ২ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ১৮ লাখ ৯৪ হাজার ৪৭২টি শেয়ার ৪০ লাখ ৯৫ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৭০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা ৭০ পয়সা থেকে ৪৭ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৯ লাখ ৯৫ হাজার ৮৬৩টি শেয়ার ৪ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ব্যাংক এশিয়ার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির মোট ৭৯ লাখ ৭৮ হাজার ২৬৪টি শেয়র ১৪ কোটি ৮৩ লাখ ৮৫ হাজার টাকায় লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে