ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি প্রতিদিনই চলছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা: গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা: নয়া পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিকেল ৩টা: কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযুদ্ধা হলে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক চতুর্থ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিটিআরসির কর্মসূচি
সকাল ১১টা: আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
টিআইবির কর্মসূচি
সকাল ১১টা: ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘বাংলাদেশ জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এনসিপির কর্মসূচি
বিকেল ৪টা: বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)