ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা-১১ আসনে ৬১ কেন্দ্রের ফল: এগিয়ে নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা) আসনে ভোট গণনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই আসনের মোট ১৬২টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ৬১টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও তরুণ নেতা নাহিদ ইসলাম। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিয়েছে।
নির্বাচন কমিশন ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ৬১টি কেন্দ্রে মোট ৬২ হাজার ৮৬৪টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৩০ হাজার ৮৯৮ ভোট। অর্থাৎ প্রাথমিক গণনায় নাহিদ ইসলাম ১ হাজার ৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
একই সাথে এই ৬১টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া সংবিধান সংস্কারের ঐতিহাসিক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার দেখা গেছে। প্রাপ্ত তথ্যমতে, এসব কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৬ হাজার ৮২৭টি এবং ‘না’ ভোট পড়েছে ১৪ হাজার ৫০৩টি।
বৃহস্পতিবার সকাল থেকেই বাড্ডা, রামপুরা ও সংলগ্ন এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নাহিদ ইসলামের শাপলা কলি প্রতীক নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অন্যদিকে এলাকার পরিচিত মুখ এম এ কাইয়ুমের পক্ষেও প্রবীণ ভোটার ও দলীয় কর্মীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বর্তমানে বাকি ১০১টি কেন্দ্রের ফলাফল সংকলনের কাজ চলছে। পূর্ণাঙ্গ ফলাফল আসার পরই এই আসনের চূড়ান্ত বিজয়ীর নাম নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল