ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৭ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রেকিট বেনকিজার, সিকদার ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বার্জার পেইন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটাল ।
কোম্পানি ১৭টির মধ্যে বার্জার পেইন্টস ও ম্যারিকো ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের এবং ফাস ফাইন্যান্স (জানুয়ারি-মার্চ’২৫) প্রথম ও ৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া বাকি কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
২৯ জুলাই
সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা বিকাল ৩টায়, ডাচ্-বাংলা বিকাল ৩টায়, প্রাইম ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বিকাল ৪টা, বার্জার পেইন্টসের বিকাল ৪টায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, রেকিট বেনকিজার বিকাল পৌনে ৫টায়, ম্যারিকোর বিকাল ৫টায় এবং ইউনিয়ন ক্যাপিটালের বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
৩০ জুলাই
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল পৌনে ৩টায়, সোনারবাংলা ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ফাস ফাইন্যান্সের বিকাল ৩টায়, সিকদার ইন্স্যুরেন্সের বিকার সাড়ে ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের বিকাল ৪টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল ৫টায় এবং পূবালী ব্যাংকের সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)