ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
আওয়ামী লীগ কার্যালয় এখন ‘টোকাইদের সংসার’!
ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়—যেখানে এক সময় দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতারা যাতায়াত করতেন, নীতিনির্ধারণ হতো, জারি হতো নির্দেশনা—আজ সেই ভবন যেন পরিত্যক্ত এক ধ্বংসস্তুপ, যার করিডোরে প্রতিধ্বনিত হয় কেবল নীরবতা।
২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি একরকম পরিত্যক্তই পড়ে ছিল। লুটপাটে যা যা নেওয়া যায়, সবই নিয়ে গেছে কেউ না কেউ। দরজা-জানালা, বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, লিফট থেকে শুরু করে মেঝের টাইলস পর্যন্ত খুলে নিয়েছে ‘অদৃশ্য’ লোকেরা।
২০১৮ সালের ২৩ জুন দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দশতলা ভবনটির উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এক সময় যে ভবনের সামনে নিরাপত্তা ছিল কড়া, এখন সেখানে ব্যানার ঝুলছে—"আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট" নামের এক রহস্যময় প্রতিষ্ঠানের।
শুক্রবার (২৫ জুলাই) দেখা গেল, ভবনের নিচে জমে থাকা পানিতে কাজ করছে একদল মানুষ। কারও পায়ে জল, কারও হাতে ঝাড়ু। ভবনের ভেতরেই কাজ করছিলেন ‘নসু’ নামে এক ভাসমান মানুষ।
বললেন, “আগে থাকতাম হাইকোর্টের সামনে। এখন ১১ মাস ধরে এই বিল্ডিংয়েই থাকি। একসময় লাঠি দিয়ে তাড়াতো, এখন আমরাই এখানে থাকি, আমরাই কাজ করি।”
তিনি জানান, পরিচ্ছন্নতার কাজ করছেন তার পরিবারের সদস্যসহ আরও ১২ জন। দৈনিক মজুরিতে কাজ করছেন তারা। “ছাত্ররা কাজ করাচ্ছে” বলেও দাবি করেন নসু।
পরিচ্ছন্নতাকর্মীদের একজন চাঁন মিয়া বলেন, “এখন ভবনে আর কিছুই নেই। এমনকি লিফট পর্যন্ত ট্রাকে করে নিয়ে গেছে।”
নসু যোগ করেন, “টোকাই, মাদকাসক্ত এমনকি ভদ্রলোকরাও কিছু না কিছু নিয়েছে। আমিও বিক্রি করেছি লোহার তার!”
ভবনটিতে কাজ চলছে, মানুষজন ব্যস্ত, কিন্তু প্রশ্ন একটাই—এই উদ্যোগের পেছনে আছে কে? না স্থানীয় প্রশাসন, না কোনো সংগঠনের নাম নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।
এক সময়ের ‘পাওয়ার হাউস’ আজ এক টুকরো ধ্বংসস্তূপ, যার মাঝে গড়ে উঠেছে ভাসমান মানুষের ঠাঁই, ঝুলছে রহস্যে ঘেরা ব্যানার, আর সব কিছুর পেছনে কাজ করছে এক অদৃশ্য পরিচালকের হাত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো