ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তদবির বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এক জরুরি নির্দেশনা জারি করেছে, যেখানে কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে এসে অপ্রয়োজনীয় তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নির্দেশনার ফলে পদোন্নতি কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ কমবে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের কতিপয় সদস্য অফিস চলাকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তাদের এমন কর্মকাণ্ডের কারণে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিব্রত হচ্ছেন, এমনকি দৈনন্দিন সরকারি কাজেও ব্যাঘাত ঘটছে। তাই মন্ত্রণালয় এই ধরনের কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে কিছু বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রস্তাব পাঠানো হয়। এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করে।
এছাড়াও, পুলিশ অধিদপ্তর থেকে প্রেরিত কিছু পত্রে অসম্পূর্ণ প্রস্তাব দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়কে এড়িয়ে সরাসরি অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যার ফলে মন্ত্রণালয় অবহিত না থাকায় পরবর্তী কার্যক্রম গ্রহণে নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হয়।
এমতাবস্থায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত জরুরি নির্দেশনাসমূহ কঠোরভাবে পালনের জন্য অনুরোধ করেছে:
ক. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।
খ. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।
গ. যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ করতে হবে।
ঘ. বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।
ঙ. চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।
চ. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ/পত্র প্রেরণের ক্ষেত্রে 'রুলস অব বিজনেস' যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ছ. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে লগইন করে তথ্য হালনাগাদ রাখতে হবে।
এই নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি