ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমি আপনাদের প্রথম দিন থেকে বলেছি যে, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অব রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই না–এই কথাতো কেউ বলেনি; আমি বা আমার সরকারের কেউ বলেনি এই কথা।”
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বুধবার একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ভারত।
এই দল আসার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের ‘শীতল সম্পর্ক’ স্বাভাবিকতার দিকে যাচ্ছে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি ভারতের আম পাঠানো এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ ‘ভালোভাবে থাকার’ কথা বলেন।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় চিকিৎসক দল পাঠানোর বিষয়ে তৌহিদ হোসেন জানান, দুর্ঘটনার পর যে কয়টি দেশ চিকিৎসা সহায়তা দিতে চেয়েছে তার মধ্যে ভারত অন্যতম। আমরা বার্ন ইনস্টিটিউটের কাছ থেকে তথ্য নিয়েছি, তাদের কী প্রয়োজন। তারা যেটা বলেছেন, সে অনুযায়ী আমরা তাদেরকে বলেছি, তারই প্রেক্ষিতে টিমটা এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)