ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কমপ্লিট শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি শিক্ষার্থীদের
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকট, সেশনজট ও একাডেমিক বিশৃঙ্খলার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) শিক্ষার্থীরা কলেজ চত্বরে ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হন। আট দফা দাবির প্রতি তারা দৃঢ় অবস্থান নেন।
কলেজ ভবনের সামনে টাঙানো একটি বিশাল সাদা প্যানেলে শিক্ষার্থীরা নিজ হাতে স্বাক্ষর করেন। কেউ লিখেছেন নিজের নাম, কেউ দিয়েছেন প্রতীকী স্বাক্ষর। পুরো প্যানেলজুড়ে শিক্ষার্থীদের স্বাক্ষরে ভরে ওঠে প্রতিবাদের প্রতীক হয়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকট, সেশনজট, অকার্যকর ল্যাব সুবিধা এবং ফলাফল সময়মতো প্রকাশ না হওয়া- এসব সমস্যা তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। তাই তারা ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে এবং আজকের গণস্বাক্ষর কর্মসূচিও তার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
গত ২১ জুলাই থেকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে গণসংযোগ ও মানববন্ধন করছে এবং ক্লাস বর্জন করে শাটডাউন ঘোষণা করেছে। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন