ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপে পড়ার সুযোগ, আবেদন শুরু
পার্থ হক: উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে, তবে ব্যয়বহুল শিক্ষাব্যবস্থার কারণে সেই স্বপ্ন অনেক সময়ই অধরা থেকে যায়। সেই সুযোগকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিকভাবে অন্যতম মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ’ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে।
প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পান। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে আবেদনের শেষ সময় ভিন্ন হতে পারে।
‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’ এর আওতায় বিশ্বের প্রায় ১৫৫টি দেশের প্রায় চার হাজার শিক্ষার্থী প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান।
এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে পারেন। এতে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগও তৈরি হয়।
সুযোগ-সুবিধা
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-
জে-১ ভিসা প্রাপ্তিতে সহায়তা;
যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমান ভাড়া;
সম্পূর্ণ টিউশন ফি;
থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মেটাতে মাসিক ভাতা;
বইপত্র কেনার জন্য নির্ধারিত অনুদান;
স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সুবিধা;
ভ্রমণ ও লাগেজ ভাতা।
আবেদনের যোগ্যতা
আবেদন করতে আগ্রহীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে-
বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ অন্তত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেননি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষা কার্যক্রমে যুক্ত নন;
বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে না (তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে);
সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্কিত কর্মক্ষেত্রে অন্তত দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৭ স্কোর থাকতে হবে;
শারীরিকভাবে সুস্থ থাকতে হবে;
আবেদন করার সময় বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় বেশ কিছু নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে-
অনলাইনে আবেদন ফরম পূরণ;
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;
তিনটি সুপারিশপত্র;
অ্যাকাডেমিক রেকর্ড সম্পর্কিত তথ্যের ফরম (অনলাইন সাইটে পাওয়া যাবে);
টোফেল বা আইইএলটিএস পরীক্ষার ফলাফল;
যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য প্রয়োজনীয় জিআরই (GRE) বা জিম্যাট (GMAT) পরীক্ষার স্কোর। যারা আগে এই পরীক্ষাগুলো দিয়েছেন, তাদের সেই ফলাফল অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্টওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া আরও তথ্যের জন্য ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান; উত্তাল মধ্যপ্রাচ্য