ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বুকে বাংলাদেশকে একটি দক্ষ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশের বিপুল জনগোষ্ঠীকে প্রকৃত মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে ঢেলে সাজানোর শক্তিশালী বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের জনসংখ্যাকে আধুনিক ও আন্তর্জাতিক বাজারের চাহিদাভিত্তিক দক্ষতায় গড়ে তুলতে কারিকুলাম ও সিলেবাসে আমূল পরিবর্তন আনা হবে।
বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাগ্য বদলাতে কারিগরি শিক্ষাই হবে প্রধান চাবিকাঠি।
মন্ত্রী বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা চিহ্নিত করে বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘গতানুগতিকভাবে কাজ করলে চলবে না; নতুন উদ্যম, উদ্দীপনা এবং দ্রুতগতিতে কাজ করতে হবে। প্রত্যেকের নিজস্ব লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং দায়িত্ববোধ থাকতে হবে।’ তিনি নির্দেশ দেন যেন প্রতিটি বিভাগ ও প্রকল্প নিজেরাই নিজেদের উন্নয়নের প্রয়োজনীয়তা নির্ধারণ করে, মন্ত্রণালয়ের আদেশের জন্য বসে না থেকে সৃজনশীলতার পরিচয় দেয়।
পলিটেকনিক ও কারিগরি শিক্ষার ধরনে পরিবর্তন আনার তাগিদ দিয়ে ড. মিলন বলেন, এখন থেকে ‘অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।’ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমছে, আর বাংলাদেশের এই তরুণ জনশক্তিকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের আধিপত্য বাড়বে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
পরিশেষে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে এই মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ এখান থেকেই দেশের মানবসম্পদ তৈরি হয়।’ তাই এই বিশাল দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ