ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করল ২১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৬ মার্চ ০৭ ১৫:৪০:৪৮

ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করল ২১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা খাতে বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশের ২১ হাজারেরও বেশি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এখন এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের চাহিদা বা শূন্য পদের তথ্য পাঠাতে পারবে। সম্প্রতি সফলভাবে ই-রেজিস্ট্রেশন বা তথ্য হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করায় এই পথ সুগম হলো।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, গত ১ মার্চ ই-রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় মোট ২১ হাজার ৮৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কাঠামোগত তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে যুক্ত হলো।

প্রাথমিকভাবে এই কার্যক্রমের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত করা হয়েছিল। এনটিআরসিএ জানিয়েছিল, 'এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে' এই রেজিস্ট্রেশন জরুরি। এই বাড়তি সময়ের মধ্যে শুধু নতুন আবেদনই নয়, বরং যারা তথ্যে ভুল করেছিলেন তারা সেই 'ভুল সংশোধন (এডিট)' করার সুযোগও পেয়েছেন।

উল্লেখ্য যে, এনটিআরসিএ-এর আইন ও নীতিমালা অনুযায়ী এই রেজিস্ট্রেশন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, 'এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক'। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 'প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে'।

নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এনটিআরসিএ-এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের মেন্যুতে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়া শেষ হওয়ায় এখন দ্রুতই নতুন শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন বা শূন্য পদের চাহিদা সংগ্রহের কাজ শুরু হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’... বিস্তারিত