ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আমেরিকায় জয়ের সম্পত্তি অনুসন্ধানে যা পেল দুদক
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের একটি নথিতে দেখা যায়, ওই দুটি বাড়ির একটি কিনেছেন ২০১৪ সালের ৫ মে এবং অপরটি ২০২৪ সালের ৬ জুলাই। বাজারদর অনুযায়ী, বাড়ি দুটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকা।
তবে সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথিতে এই সম্পদের কোনো উল্লেখ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুদকের কর্মকর্তারা জানান, বাড়ি দুটির তথ্য নিশ্চিত হওয়ার পর যাচাই-বাছাই শেষে সেগুলো জব্দের জন্য কমিশনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তদন্ত দল সুনির্দিষ্ট ঠিকানাসহ তথ্য উপস্থাপন করলে কমিশন অনুমোদন দেয়।
জানা গেছে, আগামী ২৪ জুলাই এ সংক্রান্ত নথিপত্র আদালতে জমা দেওয়া হবে। আদালত যদি জব্দের অনুমতি দেন, তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি মার্কিন আদালতে পাঠানো হবে।
দুদকের মতে, মার্কিন আদালতের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা গেলে এই সম্পদ জব্দ সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি