ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এই বৃত্তির নাম ‘শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ’। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এই বৃত্তি বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রদান করছে। সে হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তিধারীরা টিউশন ফি ছাড়াও বিমান ভাড়া, বই কেনার জন্য অর্থ, থাকার খরচসহ অন্যান্য ভাতা পাবেন। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয় ১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়। এটি একাডেমিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছে। এতে ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ রয়েছে। এখানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস, লিটারেচার, সামাজিক বিজ্ঞান ও মেডিসিনসহ বিভিন্ন শাখায় শিক্ষার্থী ভর্তি হন।
আবেদনের যোগ্যতা:
স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক
বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে
নেতৃত্বের গুণাবলী থাকতে হবে
বৃত্তির সুযোগ-সুবিধা:
টিউশন ফি সম্পূর্ণ ফ্রি
বিমান ভ্রমণের খরচ প্রদান
থাকার ও খাবারের জন্য মাসিক উপবৃত্তি
বই কেনার জন্য ভাতা
স্বাস্থ্য বীমা সুবিধা
ভ্রমণ ভাতা প্রদান
ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে TOEFL IBT (স্কোর ১০০), IELTS (সর্বনিম্ন ৭), অথবা Cambridge English Advanced (C1) / Proficiency (C2) (ন্যূনতম স্কোর ১৮৫) জমা দিতে হবে
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলী জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত