ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
মাসে ৬০ হাজার টাকা ভাতাসহ চীনে উচ্চশিক্ষার সুযোগ, জানুন বিস্তারিত
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণাঙ্গ স্কলারশিপের ঘোষণা দিয়েছে চীন সরকার। ‘চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ’ (সিএসসি)-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সুচো ইউনিভার্সিটিতে (Soochow University) পড়াশোনার সুযোগ পাবেন। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
বিশ্ববিদ্যালয় পরিচিতি:
সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্ত এবং উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে অত্যাধুনিক গবেষণা সুবিধা, উন্নত ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ, যা শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বিকাশে সহায়ক।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নোক্ত সুযোগ-সুবিধাগুলো পাবেন:
মাসিক ভাতা: মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (প্রায় ৫২,০২৫ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ৩,৫০০ ইউয়ান (প্রায় ৬০,৬৯৬ টাকা) প্রদান করা হবে।
টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
রেজিস্ট্রেশন: কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।
আবাসন: ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা।
বিমা: উন্নত চিকিৎসাবিমা সুবিধা।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে চীন ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে।
মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য বয়স ৪০ বছরের নিচে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
প্রার্থী অন্য কোনো স্কলারশিপের আওতায় থাকা অবস্থায় আবেদন করতে পারবেন না।
ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের জন্য শিক্ষার্থীদের নিচের কাগজগুলো প্রস্তুত রাখতে হবে:
১. চীনা সরকার বৃত্তির (CSC) আবেদন ফরম।
২. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
৩. একটি সুনির্দিষ্ট অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব।
৪. দুটি সুপারিশপত্র (Recommendation Letters)।
৫. পাসপোর্টের অনুলিপি।
৬. অপরাধকর্মে জড়িত না থাকার প্রত্যয়নপত্র (Non-criminal record)।
৭. ইংরেজি ভাষাদক্ষতার সনদ অথবা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার প্রমাণপত্র (Medium of Instruction Certificate)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা