ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হার পুনর্নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে অধ্যয়নরত অনগ্রসর এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা বৃত্তির নতুন হার ও সংখ্যা নির্ধারণ করেছে সরকার।
রবিবার (২৫ জানুয়ারি) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনগ্রসর শিক্ষার্থীদের মেধা বৃত্তি
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি বা মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৯৮ জন বৃদ্ধি করে মোট ৪৫ হাজার ৩৩৮ জনে উন্নীত করা হয়েছে। এই শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তির হার স্তরভেদে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অনগ্রসর শিক্ষার্থীরা প্রাথমিক স্তরে মাসিক ৭০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১০০০ টাকা এবং উচ্চতর স্তরে ১২০০ টাকা হারে বৃত্তি পাবেন।
এছাড়া, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫ হাজার ৪৯০ জনকে বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত কার্যক্রমে বর্তমানে ৩৬ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৩৫ লক্ষ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা হারে এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১০০০ টাকা হারে ভাতা পাবেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইতোমধ্যেই ৩৪ লক্ষ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা বৃত্তি বৃদ্ধি
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা বৃত্তির মাসিক হার আগের তুলনায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত হার অনুযায়ী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রাথমিক স্তরে ৯৫০ টাকা, মাধ্যমিক স্তরে ১০০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১১০০ টাকা এবং উচ্চতর স্তরে ১৩৫০ টাকা হারে মাসিক বৃত্তি পাবেন।
সরকারের এই নতুন উদ্যোগের ফলে প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত