ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনাতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়া আজ আমাদের মাঝে না থাকলেও দেশের মানুষের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি আজ এই সংসদে উপস্থিত থাকতে পারতেন, তাহলে তা সবার জন্যই আনন্দের বিষয় হতো। তিনি যেসব আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন—যা দেশের মানুষের কাছে তার জনপ্রিয়তারই প্রতিফলন।
তিনি আরও বলেন, আজ খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের মনে তিনি জীবন্ত হয়ে আছেন। গণতন্ত্রের সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
আলোচনায় অংশ নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, খালেদা জিয়ার সঙ্গে তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি সবসময় দেশের স্বার্থে দৃঢ় অবস্থান নিয়েছেন। এ সময় তিনি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতীক। তিনি জুলাইয়ের গণহত্যার বিচার দাবি করেন এবং ফ্যাসিবাদমুক্ত ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
আলোচনা শেষে সংসদে উপস্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মোনাজাত পরিচালনা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম