ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
র্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শোকজ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রশাসন র্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শোকজ নোটিশ দিয়েছে। অভিযুক্তদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ও স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট রাত ১টার দিকে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা কক্ষ পরিদর্শনে গেলে এন-৫১২ নম্বর রুমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখেন।
এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই দিনে ব্যক্তিগত শুনানিতে অংশ নিয়ে নিজেদের পক্ষে বক্তব্য উপস্থাপনের সুযোগও পাবেন তারা।
ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ড. মো. মাহবুবুল আলম জানান, বিষয়টি এখন প্রক্রিয়াধীন শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং লিখিত জবাবও চাওয়া হয়েছে। শুনানিতে তাদের বক্তব্য শোনার পর প্রয়োজনে তদন্ত চালানো হবে। এরপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি