ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন যারা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোটের গণনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, পোস্টাল ভোট গণনার সময় অন্যান্য ভোটকেন্দ্রের মতো প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।
ইসি জানায়, রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয় বিবেচনা করবেন। এছাড়া প্রার্থী বা তার নির্বাচনি/পোলিং এজেন্টকে আগে থেকেই পত্রের মাধ্যমে গণনার সময়, স্থান ও তারিখ জানাতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে।
পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় বা অন্য সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী প্রিসাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসাররা ভোট গণনার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন। গণনা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রিসাইডিং অফিসার সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেবেন।
প্রিসাইডিং অফিসার ভোট গণনার সময় তার আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের জানান। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষণের সব খাম খোলা হবে। পোলিং অফিসাররা প্রথমে ফেরত খামগুলো একত্র করবেন এবং তারপর এক এক করে খুলবেন। প্রতিটি খাম খোলার পর ব্যালট ও ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে।
প্রথমে ঘোষণাপত্রে স্বাক্ষর সঠিক আছে কিনা যাচাই করা হবে। সঠিক স্বাক্ষরের ঘোষণাপত্র আলাদা করে রাখা হবে, আর সংশ্লিষ্ট ব্যালট সম্বলিত খামটি খোলা ছাড়াই আলাদাভাবে সংরক্ষণ করা হবে। শুধুমাত্র সঠিক স্বাক্ষরের ঘোষণাপত্র থাকলেই জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের ব্যালট গণনাভুক্ত হবে। এই প্রক্রিয়ায় সব সঠিক ঘোষণাপত্র একত্রিত রাখা হবে এবং গণনার জন্য ব্যালট সম্বলিত খামগুলোও এক জায়গায় সংরক্ষণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত