ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভোটের দিনে ৪.৩০টার আগে পোস্টাল ব্যালট পৌঁছানো আবশ্যক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের মধ্যে এ পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এসব ব্যালট ধাপে ধাপে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে পৌঁছানো ব্যালটগুলোই ভোট গণনায় যোগ হবে। এর পরে প্রাপ্ত ব্যালটগুলো স্ক্যান করে বাতিল হিসেবে আলাদাভাবে সংরক্ষণ করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি পোস্টাল ব্যালটের প্রক্রিয়া নিয়ে প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। এতে নমুনা ব্যালট, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট গ্রহণ ও গণনা সংক্রান্ত করণীয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ২৭ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৭ অনুযায়ী গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।
এছাড়া, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটারদের ভোটদান প্রক্রিয়া, ভোটগণনা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে পূর্বে পরিপত্র জারি করা হয়েছিল। এর মাধ্যমে প্রবাসীরা তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা