ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জার্মানিতে স্কলারশিপ; মাসিক ভাতা, বিমান ভাড়া, আবাসনসহ নানান সুবিধা
উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে জার্মানি। দেশটির খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি ঘোষণা করেছে ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ডকেট স্কলারশিপ ২০২৬’।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে বাংলাদেশিরাও এই সুযোগ পাচ্ছেন। আবেদন প্রক্রিয়ায় কোনো ফি লাগবে না। নির্বাচিতরা জার্মানির বিখ্যাত গবেষণা ল্যাবগুলোতে কাজ করার সুযোগ পাবেন।
২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট তিন মাসের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। এটি সম্পূর্ণ বিনামূল্যের (ফুল ফান্ডেড) স্কলারশিপ।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
- জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা
- জার্মানিতে যাতায়াতের বিমানভাড়া
- আবাসন খরচ
- গবেষণার ব্যয়
আবেদনের যোগ্যতা
- যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন
- অবশ্যই জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাইরে বসবাসকারী তরুণ গবেষক হতে হবে
- লাতিন আমেরিকার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে
- গবেষণার বিষয়বস্তু হতে হবে উপনিবেশিক আইনের (Colonial Law) ইতিহাস সংক্রান্ত
- আবেদন ইংরেজি বা স্প্যানিশ ভাষায় জমা দিতে হবে
আবেদনের জন্য যেসব ডকুমেন্ট লাগবে
- হালনাগাদ সিভি
- প্রস্তাবিত গবেষণা প্রকল্পের বিবরণ
- একটি মোটিভেশন লেটার
আবেদনের শেষ তারিখ
১৫ সেপ্টেম্বর ২০২৫
এ বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির গবেষণার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এটি হতে পারে এক অসাধারণ সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)