ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডে স্কলারশিপের সুযোগ
থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ ফ্রি শিক্ষার সুযোগ দিচ্ছে। এই বৃত্তি দিচ্ছে থাইল্যান্ডের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। "এআইটি স্কলারশিপ ২০২৫" নামে এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রযুক্তি ও টেকসই উন্নয়ন গবেষণায় এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
অংশগ্রহণকারী স্কুলসমূহ:স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (SET)
স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (SERD)
স্কুল অব ম্যানেজমেন্ট (SOM)
কেন আবেদন করবেন?এই স্কলারশিপ কেবল টিউশন ফি মওকুফ করে না বরং এটি ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার একটি উদ্যোগ। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। তবে এটি নির্ভর করবে তাদের একাডেমিক ফলাফলের উপর।
তবে শিক্ষার্থীদের নিজ খরচে থাকা–খাওয়ার খরচ বহন করতে হবে এবং প্রতি সেমিস্টারে ২০,০০০ থাই বাথ রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
আবেদনের যোগ্যতা:বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
ইংরেজি ভাষায় দক্ষতা:
মাস্টার্স: IELTS স্কোর ন্যূনতম ৫.০
পিএইচডি: IELTS স্কোর ন্যূনতম ৫.৫
শিক্ষাগত যোগ্যতা:
মাস্টার্সের জন্য ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি
পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি (মাস্টার্সে ন্যূনতম GPA ৩.৫, ব্যাচেলরে ন্যূনতম GPA ২.৭৫)
আবেদনের সময়সীমা:আগস্ট ২০২৫ ইনটেক: শেষ তারিখ ২০ জুলাই ২০২৫
জানুয়ারি ২০২৬ ইনটেক: শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৫
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এআইটির অফিসিয়াল ওয়েবসাইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো