ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাংস্কৃতিক উপদেষ্টার স্বাস্থ্য আপডেট: অস্ত্রোপচার সফল
সাংস্কৃতিক উপদেষ্টা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। ফারুকীর স্ত্রী রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন।
তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি সফল হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
নুসরাত ইমরোজ তিশা আরও লিখেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে কক্সবাজার এসেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি