ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে।
পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হওয়া তাঁর পরিবার ও সাহাবিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
তিনি বলেন, ইসলামশান্তি, ন্যায় ও সত্যের ধর্ম। এই মহৎ আদর্শ রক্ষার্থে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেন। তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরকাল অনন্য হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, কারবালার শোকাবহ ঘটনার পাশাপাশি পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত দিন। হাদিসে বর্ণিত আছে, এই দিনে বিশ্বজগতের সৃষ্টিসহ বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। রাসুল (সা.) এই দিনের মর্যাদা উপলক্ষে দুটি রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এই তাৎপর্যময় দিনটিতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান ড. ইউনূস। পাশাপাশি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতির জন্য দোয়া কামনা করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?