ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিএনপি নেতা
'আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেয়নি'
আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, "আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে স্থানীয় নির্বাচনের জন্য নয়। দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।"
রবিবার (০৬ জুলাই) বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও চারাগাছ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, "আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন তারা কি চান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি টার্ম মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। ১৭ বছরের সেই আন্দোলনের ফসল যার পরিমিত কাল ছিল ৫ আগস্ট। শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।"
এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি