ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
খাদ্য খাতের ৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের খরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৯ কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ১০ শতাংশের নিচে নেমে এসেছে। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুডস, বঙ্গজ, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুডস ,জেমিনি সি ফুড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, রহিমা ফুড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে এ খাতের বাকি ১৪ কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১০ শতাংশে বেশি। এরমধ্যে বিডি থাই ফুড, গোল্ডেন হার্ভেস্টসহ কয়েকটি কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩০ শতাংশের বেশি।
অ্যাপেক্স ফুডস
অ্যাপেক্স ফুডসের মোট শেয়ার সংখ্যা ৫৭ লাখ ২ হাজার ৪০০টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪.৭৫ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৩.৩৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৮৬ শতাংশ শেয়ার।
বঙ্গজ
বঙ্গজের মোট শেয়ার সংখ্যা ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫.৭১ শতাংশে। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৯৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩.২০ শতাংশ।
এমারেল্ড অয়েল
এমারেল্ড অয়েলের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১২ লাখ ৭২ হাজার ০৪টি। সর্বশেষ ৩০ জুন কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪.১৭ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৪.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৩১ শতাংশ।
ফু-ওয়াং ফুড
ফু-ওয়াং ফুডের মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি। সর্বশেষ ৩০ জুন কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৭.৮৫ শতাংশ, বিদেশি পরিচালকদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৩.৪৩ শতাংশ।
জেমিনি সি ফুড
জেমিনি সি ফুডের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪১৮টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭.৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৩.৪৩ শতাংশ।
মেঘনা কনডেন্সড মিল্ক
মেঘনা কনডেন্সড মিল্কের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৭৫ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৭.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৮২ শতাংশ শেয়ার রয়েছে।
মেঘনা পেট
মেঘনা পেটের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৩৫ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৩.৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০.১০ শতাংশ।
রহিমা ফুড
রহিমা ফুডের মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৭.৩৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৫৮ শতাংশ।
ইউনিলিভার কনজিউমার কেয়ার
ইউনিলিভার কনজিউমার কেয়ারের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি। সর্বশেষ ৩০ জুন কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩.৫০ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯২.৮০ শতাংশ, বিদেশি পরিচালকদের কাছে ০.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩.৫৯ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)