ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উত্থানের বাজারে ৮ কোম্পানির বিনিয়োগকারীদের ভরাডুবি
দেশের শেয়ারবাজারে গত এক মাস যাবত উর্ধ্বমুখী ধারায় লেনদেন হচ্ছে। গত ০৩ জুন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৪ হাজার ৬৬৪.৭৯ পয়েন্ট, যা বৃহস্পতিাবর (০৩ জুলাই) দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্ট। এই সময়ে সূচক বেড়েছে ২২৯.২৭ পয়েন্ট। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু একই সময়ে দর বাড়ার পরিবর্তে কমেছে অনেক প্রতিষ্ঠানের। এরমধ্যে ৫ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত দর কমেছে ৮টি কোম্পানির। যার ফলে এই ৮ প্রতিষ্ঠানে লোকসানের পাল্লা আরও বেড়েছে বিনিয়োগকারীদের।
দর কমে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, শ্যামপুর সুগার, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল ব্যাংক এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানিগুলোর মধ্যে এক মাসে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৪ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দর ৩ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ১২.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দর ২৩ টাকা ১০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে বার্জার পেইন্টসের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১৯১ টাকা ৭০ পয়সা বা ১১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১ হাজার ৭৭৯ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দর ১ হাজার ৫১৮ টাকা ৯০ পয়সা। তবে কোম্পানিটির রাইট শেয়ার অ্যাডজাস্ট হওয়াতে এমন দর কমেছে। দর কমার পরও রাইট শেয়ারের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। তবে যারা গত বছর আগস্টের আগে কোম্পানিটির শেয়ার কিনেছেন, তারা রাইট শেয়ারে মুনাফায় থাকার পরও লোকসানের বৃত্তে রয়েছেন।
গত এক মাসে দর কমা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ১৩ টাকা ৬০ পয়সা বা ১০.০৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)