ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার পর বাতিল, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা
১৪ মাস আগে ঘোষিত ডিভিডেন্ড বাতিল করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির এমন সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ ডিভিডেন্ড বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৩ সালের ২৯ এপ্রিল ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডিএসই সূত্রে জানা যায়, আলোচ্য অর্থবছরে প্রকৃতপক্ষে কোনো মুনাফা অর্জন করেনি ব্যাংকটি। বরং সংশোধিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৭৯ পয়সা। আর ব্যাংকের শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সায়।
প্রাথমিকভাবে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৩ সালে তাদের ইপিএস (শেয়ারপ্রতি আয়) ছিল ১ টাকা ৩০ পয়সা। সেই তথ্যের ভিত্তিতেই ডিভিডেন্ড ঘোষণা ও রেকর্ড ডেট (৬ জুন ২০২৩) নির্ধারণ করা হয়েছিল। এমনকি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা অনুমোদনও দিয়েছিল।
তবে ২০২৩ সালের ২৭ আগস্ট পুনর্গঠিত পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয় এবং নতুন নিরীক্ষিত তথ্যে ব্যাংকটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। এ অবস্থায় ঘোষিত ডিভিডেন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে বলে ব্যাংকটি জানিয়েছে।
ডিভিডেন্ড বিতরণ ছাড়াও ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৩ সালের ৮ আগস্ট অনুষ্ঠেয় এজিএমটি অনুষ্ঠিত হয়নি। তবে ব্যাংকটি এবার সেই বাতিল হওয়া সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এজিএম অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড ডেট থাকবে আগের নির্ধারিথ তারিখ ৬ জুন, ২০২৩।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)