ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘোড়াশালের সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
গ্যাস সংকটের কারণে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১,৬১০ মেগাওয়াট। বৃহস্পতিবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।
তিনি জানান, গত দুই বছর ধরে ঘোড়াশালে গ্যাস ঘাটতি চলছে। এর প্রভাবে চলতি বছরের ৯ জুন ৫ নম্বর ইউনিট (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) এবং ১৪ জুন থেকে ৭ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ রয়েছে।
গ্যাস পেলে দ্রুত উৎপাদনে ফিরবে জানিয়ে এনামুল হক বলেন, "সরকার সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি।"
তিনি আরও জানান, "বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) গত দুই মাস ধরে টারবাইনের রোটারের ব্লেডে ত্রুটির কারণে বন্ধ রয়েছে।"
মেরামত কার্যক্রম এখন প্রায় শেষ ধাপে রয়েছে। গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে ইউনিটগুলো পুনরায় উৎপাদনে ফিরতে পারবে।
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ নম্বর ইউনিটের (২১০ মেগাওয়াট) টারবাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন স্থায়ীভাবে বন্ধ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব