ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিতে নীল দলের দেওয়া বিবৃতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি
দেশের নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে আওয়ামীপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিবৃতি প্রদানে জড়িত সকল শিক্ষকদের ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানান সাদা দলের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, “আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট কার্যক্রম বৃদ্ধির বিষয়ে নানা সমালোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনাকে হত্যার নির্দেশে যারা সহায়তা করেছিল, তারা একটি বিবৃতি দিয়েছে। আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের মধ্যে যারা এখনও বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়। এই বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই প্রযোজ্য।”
তিনি আরও বলেন, “বৈঠকে কিছু একাডেমিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। বিগত সময়ে ‘ইমেরিটাস প্রফেসর’ নিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এ বিষয়ে ভবিষ্যতে যাতে মেধার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে ব্যাপারে ভিসি স্যারকে জানিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর