ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার তথ্যটি ভুয়া
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার খবরকে কেন্দ্র করে সৃষ্ট আতঙ্কটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় তল্লাশির পর বিমান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বি এম রওশন কবীর জানান, উড়োজাহাজে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। একটি বেনামী ফোনকলের মাধ্যমে এই ভুয়া হুমকিটি দেওয়া হয়েছিল। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর যাত্রীদের পুনরায় বোর্ডিং করিয়ে ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।
ঘটনার সূত্রপাত হয় বিকেলে। নির্ধারিত সময় অনুযায়ী, বিজি-৩৭৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করার কথা ছিল। উড়োজাহাজটি যখন রানওয়ের দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে বোমা রাখার হুমকি দেওয়া হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়, কিন্তু সন্দেহজনক কোনো বস্তুর অস্তিত্ব মেলেনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এই ভুয়া হুমকি কারা দিয়েছে, তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী