ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাবিতে আন্ত:বিভাগ বিতর্ক উৎসব শুরু
‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বিতর্ক উৎসব’ আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বিকেলে আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (ডিইউডিএস) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও মডারেটর অধ্যাপক আমিরুস সালাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি জুবায়ের হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পৃথিবীব্যাপী স্বীকৃত জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম একটি মাধ্যম হলো বিতর্ক। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এই বিতর্ক চর্চা অব্যাহত রেখেছি। তিনি বলেন, অনেক মানুষের অবদানের বিনিময়ে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার সুযোগ পেয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির অংশ হিসেবে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ জুলাই। সংসদীয় পদ্ধতিতে এই উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৫৪টি দল অংশ নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)