ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার: তদন্তে মালয়েশিয়াকে পূর্ণ সহযোগিতার আশ্বাস
মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে সব ধরনের তথ্য ও অনুসন্ধানী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা।
শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) এর মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তথ্য ও তদন্তে দেশটির সহযোগিতা কামনা করলে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে এআরএফ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন এবং এই সমস্যার স্থায়ী সমাধানে সদস্য দেশগুলোর প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য বাংলাদেশের দীর্ঘদিনের আবেদনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য পুনরায় অনুরোধ করেন।
এর পাশাপাশি তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী হন ভিজিথা হেরাথ এবং দক্ষিণ কোরিয়ার ভাইস মিনিস্টারের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশকে আন্তর্জাতিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী