ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজে ভূমিকা রাখতে চাই: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।
বুধবার (৯ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘রুখে দিয়ে সকল আগ্রাসন, ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন, এই হোক আমাদের শপথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের এক অনন্য উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি