ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
স্পোর্টস ডেস্ক: বহুল প্রতীক্ষিত ‘ল্যাটিন বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্ডো ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই লাতিন ফুটবল শৈলীর দাপট দেখায় সাও বার্নার্ডো। খেলার ২৭ মিনিটে প্রথম গোল করে লিড নেয় তারা। এর মাত্র তিন মিনিট পর ৩০ মিনিটে দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই চালকের আসনে বসে দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে তৃতীয় এবং ৬৫ মিনিটে চতুর্থ গোল করে নিজেদের আধিপত্য ও বিশাল জয় নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাবটি।
‘ফিউচার স্টার বাংলাদেশ’ নামে খেলা স্বাগতিক তরুণরা সাধ্যমতো লড়াইয়ের চেষ্টা করলেও অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষের সামনে টিকতে পারেনি। তবে বিশ্বমানের একটি ক্লাবের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ ফুটবলারদের ভবিষ্যতে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাটি আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। টুর্নামেন্টে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনও অংশ নিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর