ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৭ বিশ্বকাপের আলোচনায় সাকিব, যা বলছেন কোচ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলে না থাকলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় এখনো আলোচনায় আছেন সাকিব আল হাসান। কোচিং স্টাফের ভাষ্য, তার পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই—জটিলতা কেটে গেলে দলে ফেরার পথও খোলা।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন কোচ সোহেল ইসলাম। ২০২৭ বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে অবাক হবেন কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি বলেন, ‘না, অবাক হবো কেন?’
গত মাস থেকে জাতীয় দলের জার্সিতে সাকিবের ফেরার গুঞ্জন জোরালো হয়। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই তার প্রত্যাবর্তন হতে পারে—এমন আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।
সোহেল ইসলাম বলেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত জটিলতা মিটে গেলে তার খেলায় ফেরার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না তিনি। তার ভাষায়, ‘সমস্যাগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময়ই সেরা বিকল্প। তার সামর্থ্য নিয়ে তো প্রশ্নই নেই।’
একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কথাও তুলে ধরেন এই কোচ। তিনি বলেন, ২০২৭ বিশ্বকাপ খুব দূরে নয়। সামনে বেশ কিছু ওয়ানডে সিরিজ রয়েছে। তাই সীমিত সংখ্যক খেলোয়াড়ের ওপর নির্ভর না করে বড় একটি স্কোয়াড গড়ে তোলা দরকার।
তার মতে, নির্বাচক, হেড কোচ ও ক্রিকেট অপারেশনস বিভাগ সমন্বয় করে বিভিন্ন সিরিজে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবেন। স্কোয়াড বড় হলে বিকল্পও বাড়বে, যা শেষ পর্যন্ত একটি শক্তিশালী দল গঠনে সহায়ক হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ