ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
৩৩ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড অ্যালেনের, ফাইনালে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে লণ্ডভণ্ড করে দিলেন ফিন অ্যালেন। তাঁর দ্রুততম সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটের বিশাল জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল নিউজিল্যান্ড। ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য কিউইরা টপকে গেছে মাত্র ১২.৫ ওভারে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর স্টিম রোলার চালান দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। অ্যালেন মাত্র ১৯ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। তবে পরের ৫০ রান করতে তিনি খরচ করেন মাত্র ১৪ বল! সব মিলিয়ে ৩৩ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। এটি টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড।
অন্য প্রান্তে টিম সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হলেও ততক্ষণে কিউইদের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১১৭ রান। কুইন্টন ডি কক ইনিংসের শুরুতেই সেইফার্টের ক্যাচ মিস না করলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো, কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে কিউইরা ম্যাচটিকে একপেশে বানিয়ে ফেলে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক (১০), রায়ান রিকেলটন (০) এবং এইডেন মার্করামরা দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। মিডল অর্ডারে ব্রেভিস ২৭ বলে ৩৪ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। শেষ দিকে জানসেনের বিধ্বংসী ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ক্রিস্টিয়ান স্টাবস করেন ২৯ রান। তবে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে এই পুঁজি মোটেও যথেষ্ট ছিল না।
এই দাপুটে জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপার খুব কাছে পৌঁছে গেল। অন্যদিকে, সেমিফাইনাল থেকে আরও একবার চোখের জলে বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)