ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৫ ডিসেম্বর)
পার্থ হক: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য সমন্বয় হয়েছে। নতুন ঘোষণায় আগামী শুক্রবার থেকে বাজারে এক ভরি স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য পরিবর্তনের প্রভাবেই এই সমন্বয় আনা হয়েছে।
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে নতুন করে ভরির মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ভ্যাট ও মজুরির হিসাব আগের মতোই বহাল থাকবে। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা করা হয়। সে সময় ২১ ক্যারেটের দাম ঠিক করা হয় ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা। নতুন মূল্য কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।
অপরদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
নতুন দামের এই তালিকা অনুযায়ী বাজারে স্বর্ণ কেনাবেচায় সহজতা ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)